spot_img
spot_img

আফগানের অর্থ ফেরত দিতে মার্কিন কংগ্রেসকে কাবুলের চিঠি

আফগানিস্তানের আটকে রাখা অর্থ ফেরত দিতে আমেরিকার আইন প্রণেতাদের কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

বুধবার (১৭ নভেম্বর) আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এ তথ্য জানান।

তিনি বলেন, আফগানিস্তান ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে পরতে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার আফগানিস্তানের অর্থ আটকে রেখেছে। আমি অনুরোধ করছি, যদি ভবিষ্যতে আমাদের সম্পর্ক ভাল দিকে নিতে হলে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

চিঠিতে মাওলানা আমীর খান মুত্তাকি লিখেন, আফগানিস্তানে অর্থনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টি হতে পারে। আফগানিস্তান থেকে ব্যাপক ভাবে বিশ্বজুড়ে অভিবাসী বাড়তে পারে। এর ফলে আরও মানবিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ