শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুর মহাসড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিআরটিসি টিকেট কাউন্টারের ম্যানেজার জাকির হোসেন জানান, সকাল সোয়া ১০টায় বাসটি ডামুড্যা থেকে ছেড়ে যায়। রাস্তা সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। তবে এখনও সঠিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের লোক এখনও দুর্ঘটনাস্থলে যেতে পারেনি। তারা যাওয়ার পর সঠিক খবর পাওয়া যাবে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম রেজা বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এখনও উদ্ধার কাজ চলছে।











