spot_img

এনআইডি জালিয়াতির মামলায় ডা. সাবরিনাকে আদালতে হাজিরের নির্দেশ

নির্বাচন কমিশনের (ইসি) করা প্রতারণার মামলায় ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রণপ কুমার।

জানা গেছে, ২০২০ সালের ৩১ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করেন।

মামলায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা। তার দুটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ