spot_img

আজ মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী

আজ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে দাফন করা হয়।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। তবে তিনি তার জীবনের বেশির ভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন।

মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে তার মাকবারায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ