spot_img
spot_img

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: ডা. জাহেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন,পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কাজে লাগিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে উপদেষ্টা বলেন, চুক্তি নবায়নে সরকার প্রস্তুত রয়েছে। তবে অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ‘গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছি না।’

পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন করা হয়। চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ