spot_img
spot_img

উইঘুর মুসিলিম নির্যাতনের অপরাধে চীনের উপর আমেরিকার নিষেধাজ্ঞা

চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে দেশটির একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। ওই চীনা প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।

এর আওতায় মার্কিন বাণিজ্য বিভাগ একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস ও এর ১১ গবেষণা প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর তথ্যমতে, ১০ লাখের বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমকে জিনজিয়াংয়ের বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ