spot_img
spot_img

দেশে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে : অর্থমন্ত্রী

বর্তমানে দেশে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ৭ বিলিয়ন ডলার। আমরা তা ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গিয়েছিলাম। আজকে বিশ্বে যে সংঘাত চলছে সে কারণে আমাদের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। এটা অনেক বেশি। এছাড়া এটা প্রতিদিন পরিবর্তনও হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সবার প্রচেষ্টায়।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের ভৌগলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তার জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। সেই সুযোগটি তিনি পাননি। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ