spot_img

কুয়েতের আমীরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ- এর ইন্তেকালে আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কুয়েতের আমীরের রুহের মাগফিরাতের জন্য আগামী ১৮ই ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ