spot_img

সিরিয়ায় গণকবরে প্রায় এক লাখ মরদেহ পাওয়া গেছে

সিরিয়ার রাজধানী দামেস্কর উপকণ্ঠে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সে গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা। ধারণা করা হচ্ছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করে এখানে গণকবর দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সিরিয়ার ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মৌয়াজ মুস্তাফা জানিয়েছেন, রাজধানী দামেস্ক থেকে ২৫ মাইল (প্রায় ৪০ কিলোমিটার) উত্তরে ওই গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত কয়েক বছরে সেখানে তিনি পাঁচটি গণকবর শনাক্ত করেছেন।

তিনি জানান, সেখানে দাফন করা মৃতদেহের সংখ্যা প্রায় এক লাখ। খুব রক্ষণশীল ভাবে হিসাব করলেও সংখ্যাটি এমনই হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সিরিয়ায় এই পাঁচটি গণকবর ছাড়াও আরও অনেক গণকবর আছে। এসব গণকবরে বাশারের আমলে নির্যাতনের শিকার সিরীয় নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ বিভিন্ন দেশের নাগরিকদের মাটিচাপা দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ