spot_img

আসাদ পালালেও অক্ষত আছে ২৬ টন সোনার মজুত

সুন্নি মুসলমান যোদ্ধাদের আক্রমনের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যন দেশটির স্বৈরাচার শাসক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। আসাদ পালানোর পরেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন সোনার মজুত অক্ষত রয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও এই একই পরিমাণ সোনা সেখানে রক্ষিত ছিলো। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছে, ২০১১ সালের জুনে দেশটিতে সোনার মজুত ছিল ২৫ দশমিক ৮ টন। রয়টার্সের হিসাব মতে, অর্থের অঙ্কে এটি ২ দশমিক ২ বিলিয়ন ডলারের সমান।

সিরিয়ার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা জানান, দেশটির ডলারের রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পেছনে কারণ হলো আসাদ সরকার খাদ্য, জ্বালানি ও যুদ্ধ তৎপরতায় এখান থেকে বেহিসাবি খরচ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ