spot_img
spot_img

আফগানিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প; নিহত ২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তানের পশ্চিম প্রান্ত। সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশ ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ