spot_img

লন্ডনে ফিরে গেলেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা

সাড়ে তিন মাসের বেশি ঢাকায় অবস্থানের পর লন্ডনে ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মহরুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

জানা যায়, রোববার রাতে তিনি ঢাকা ছাড়েন এবং সোমবার লন্ডনে পৌঁছেন।

এর আগে শনিবার লন্ডনে যান কোকোর বড় মেয়ে জাহিয়া রহমান। গত বছরের ২৫ অক্টোবর খালেদা অসুস্থ হয়ে পড়ায় জাহিয়াকে নিয়ে শর্মিলা ঢাকায় আসেন।

১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শর্মিলা খালেদা জিয়ার দেখভাল করছিলেন।

৯ জানুয়ারি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ