spot_img
spot_img

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বোনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তেঁতুলিয়া, পঞ্চগড়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়েছে। ভোর ৬টার দিকে এ উপজেলায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা অনুভব হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ