spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় ১১ হাজারের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে ১১ হাজার ১৪২ জন মারা গেছেন। এনিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮০ হাজার ৪৭৭ জনে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৮৯০।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬১৩ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই একদিনে দেশটিতে মারা গেছে দুই হাজার ১১৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ