spot_img

আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে রপ্তানি দিন দিন বাড়ছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক থাকার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ এর মতো আমদানি নির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রয় হয়, সেজন্য সরকার কঠোর নজরদারি করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে। ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ