spot_img
spot_img

আফগানে পুঁজি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর

আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী দেশটিতে পুঁজি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ও আমেরিকায় অন্তত ৭০০ কোটি ডলার অর্থ আটকে পড়ার কারণে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কাতার সফররত আমির খান মুত্তাকী কাতারের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার দেশে পুঁজি বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আফগানিস্তানে উৎপাদিত তাজা ও শুকনা ফল এয়ার করিডোরের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারগুলোতে পৌঁছে দিতে কাতারের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আফগানিস্তানে আন্তর্জাতিক মানের প্রচুর ফল উৎপাদিত হলেও বাজারজাতকারণের সুবিধা না থাকায় তা নষ্ট হয়ে যায়।

কাতার সফরে দোহায় নিযুক্ত ১৬টি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমেরিকা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের জন্য আফগানিস্তানের জব্দ করা অর্থ ব্যবহার করার যে সিদ্ধান্ত নিয়েছে তা গ্রহণযোগ্য নয়।

সূত্র: পার্সটুডে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ