spot_img
spot_img

পাকিস্তানের করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা

পাকিস্তানের করাচির পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। শারিয়া ফয়সাল এলাকায় অবস্থিত কার্যালয়ে অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন, পাঁচ তলা ভবনটির তিন তলায় অভিযান চালানো হয়েছে। দুটি তলা ও ছাদ এখনও বাকি রয়েছে।

শাহ বলেন, দুই ‘জঙ্গি’ নিহত হওয়ার তথ্য তিনি পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে কোনও নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

তিনি আরও বলেছেন, প্রাদেশিক সরকার সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে। পুলিশ প্রধান এই মুহূর্তে করাচিতে নেই। কেন্দ্রীয় সরকারকে আমরা সহযোগিতা করছি। আমাদের অগ্রাধিকার হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে ২০১১ সালে করাচির একটি নৌঘাঁটিতেও হামলার দায় স্বীকার করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ