ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো পর্যন্ত সমঝোতার নাটক সাজিয়ে গেম খেলছেন বলে মন্তব্য করেছেন হামাসের কর্মকর্তা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরা জানায়, ওসামা হামদান নামে হামাসের একজন সিনিয়র মুখপাত্র আল-জাজিরাকে বলেছেন যে- নেতানিয়াহু আলোচনার বিষয়ে এখনো গেম খেলছেন।
হামদান বৈরুত থেকে আল-জাজিরাকে বলেছেন, অসম্মতির মূল বিষয় হলো নেতানিয়াহু এবং তার খেলা। তিনি চেষ্টা করছেন কোনো ব্যবস্থা বা চুক্তি না করার। এটা পরিষ্কার তিনি সমঝোতার নাটক করছেন।
হামদান পুনর্ব্যক্ত করেছেন যে- হামাস প্রধান ইসমাইল হানিয়াহ শনিবার এক বিবৃতিতে আলোচনার প্রতি তার ‘ইতিবাচক অবস্থান’ এবং যুদ্ধবিরতির বিষয়ে ‘ইচ্ছা’ প্রকাশ করেছেন।
সূত্র : আল-জাজিরা











