ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর জুড়ে অবৈধ বসতি স্থাপন সম্প্রসারণ ও আল আকসা মসজিদের ভেতরে বারবার অনুপ্রবেশের জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৬০ টি সংস্থা ও উগ্র বসতি স্থাপনকারী গ্রুপকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছে আরব লীগ।
পাশাপাশি ইসরাইলের ২২ জন ব্যাক্তিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘গণহত্যায় উৎসাহিত’ করার জন্য চিন্হিত করা হয়েছে। যাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে লীগ।
সেই সঙ্গে মানবাধিকার কাউন্সিলের তালিকা অনুযায়ী অবৈধ বসতি স্থাপনের সাথে জড়িত ইসরাইলের ৯৭ টি কোম্পানি ও প্রতিষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে।
সদস্য দেশগুলোর পক্ষ থেকে এই প্রস্তাব খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে আশা করছে আরব লীগ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আর এই অভিযানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি অংশ জড়িত ছিল বলে পদ্ধতিগতভাবে অপপ্রচার চালিয়েছে দখলদার ইসরাইল।
যার ফলে অবৈধ দেশটির সমর্থক দেশ হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এস্তোনিয়া, জাপান, অস্ট্রিয়া, রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিউএ’তে অর্থ সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
তবে ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে ইসরায়েলের পদ্ধতিগত উস্কানিমূলক প্রচারণাকে প্রত্যাখ্যান করেছে আরব লীগ। সেই সঙ্গে যেসব দেশগুলো তহবিল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: প্রেস টিভি











