spot_img
spot_img

গাজ্জার বৃহত্তম হাসপাতালকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে ইসরাইলি বাহিনী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

শনিবার গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নাসের মেডিকেল কমপ্লেক্স নামক হাসপাতালটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে দখলদার ইসরাইল বাহিনী। সেই সঙ্গে বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মীদেরও হাসপাতালের মধ্যেই বন্দি করা হয়েছে।”

বৃহস্পতিবার এই হাসপাতালটিতে হামলা চালায় দখলদার বাহিনী। এতে সেখানে আশ্রয় নেওয়া শত শত ফিলিস্তিনি আহত হয়।

দখলদার বাহিনীর দাবি, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর যোদ্ধাদের গ্রেফতার করতেই হাসপাতালে অভিযান চালানো হয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য সন্দেহে হাসপাতাল থেকে ১০০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী বলে জানা গেছে।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ