জ্বালানীর অভাব এবং চারপাশে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ক্রমাগত হামলার জন্য গাজ্জার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল কিদরা এ তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফ আরও বলেন, নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজ্জা উপত্যকার স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। এর কার্যক্রম বন্ধ করা মানে খান ইউনিস এবং রাফাহতে কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষের জন্য মৃত্যুদণ্ডের সমান।
এদিকে রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নাসের হাসপাতালে প্রায় ২০০ জন রোগী ভর্তি আছেন। আর হাসপাতালটি প্রায় এক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলী বাহিনী।











