spot_img
spot_img

ফেসবুকে হরতালের ঘোষণা আ’লীগের; বাস্তবে কোথাও নেই কোন কর্মী

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় সাড়ে ছয় মাস পর ফেসবুকে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। কিন্তু ঢাকাসহ দেশের কোথাও আওয়ামী লীগের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে কথিত এই হরতাল কর্মসূচি ডাক দিয়েছিল আওয়ামী লীগ।

দুপুর সাড়ে ১২টা নাগাদ হরতালের সমর্থনে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। গতকাল রাতে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে লুকিয়ে মশাল মিছিলের কয়েকটি ভিডিও আওয়ামী লীগের পেইজে ঘুরে বেড়ালেও হরতালের পক্ষে কোনো তৎপরতা সেখানেও চোখে পড়ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ