ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) রাতে ফিলিস্তিনীরা ইহুদীদের ওই ড্রোন ভূপাতিত করতে সক্ষক হয়েছে বলে ‘ফিলিস্তিন আল ইয়াউম’ এর খবরে বলা হয়েছে।
জানা যায়, গাজার আকাশসীমায় প্রবেশের পর এটিকে ধ্বংস করা হয়। এর আগেও ফিলিস্তিনি সংগ্রামীরা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ড্রোন ভূপাতিত করেছে। গত ফেব্রুয়ারিতে ১৫ দিনে চারটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনি সংগ্রামীরা।
ইসরাইলি বাহিনী গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়া মাঝেমধ্যেই গাজায় যুদ্ধবিমান, হেলিকপ্টার ও কামানের সাহায্যে হামলা চালায় ইসরাইলের সন্ত্রাসী বাহিনী।
২০১৭ সাল থেকে ইসরাইল গাজায় বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে এ পর্যন্ত বহু নিরীহ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।
এছাড়া গাজার উপর রয়েছে সর্বাত্মক অবরোধ। এ কারণে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগার হিসেবেও অভিহিত করা হয়।











