শবেবরাত উপলক্ষে তুরস্ক ও বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বৃহস্পতিবার (১৭ মার্চ) তুরস্কসহ বিশ্বের অনেক দেশে শবেবরাত পালিত হয়েছে।
প্রেসিডেন্ট এরদোগান এক টুইট বার্তায় জানান, পবিত্র শবেবরাত উপলক্ষে তুরস্ক ও মুসলিমবিশ্বের সব মুসলিমদের আমি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি আশা করি রমজানের সুসংবাদবাহী শবে বরাত মুসলিম জাতি ও পুুরো মানব সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে।
এছাড়াও টুইট বার্তায় এরদোয়ান আয়া সোফিয়া মসজিদের ছবি প্রকাশ করেন। তাতে পবিত্র কোরআনের একটি আয়াত লিখা আছে, যার অর্থ- ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় স্থিরিকৃত হয়।
হিজরি বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তম দিনের দিবাগত রাতে মুসলিম শবে বরাত হিসেবে পালন করেন। এ রাতে তাঁরা নামাজ, জিকির, কোরআন পাঠ, দোয়াসহ বিভিন্ন আমলে নিমগ্ন হোন। সন্ধাবেলা মাগরিবের নামাজের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত তাঁরা বিভিন্ন আমলে মগ্ন থাকেন।
সূত্র : আনাদোলু এজেন্সি











