spot_img

শবে বরাতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব

পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির নাশকতা করে থাকে। প্রতি বছরের মতো এবারও র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এছাড়াও যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে সেজন্য সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ