spot_img

আশা করি সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এতে সকলেই আনন্দিত হব। সব দল অংশগ্রহণ করুক আমরা তো চাই-ই। চাই সব দল নির্বাচনে আসুক।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন। আমাদের ওপর যে দায়িত্ব তা আইন ও সংবিধান অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমত ও আন্তরিকভাবে চেষ্টা করব।

ইভিএম নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারি নি। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ হাসানুজ্জামানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ