spot_img

মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে: আ স ম রব

মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমাজ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তা ‘৭২ সালেই আওয়ামী লীগ বিনষ্ট করে দেয়। সে প্রক্রিয়া আজও অব্যাহত আছে। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের প্রতি কোনো শাসকই কখনো মনোযোগ দেয়নি। এখন গণতন্ত্রহীনতা এবং নাগরিক জীবনের উপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) জেএসডি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট, লাগামহীন দ্রব্যমূল্যে, বুভুক্ষু মানুষের হাহাকার, রাজনৈতিক নৈরাজ্য, ভয়ঙ্কর দুর্নীতি, সীমাহীন অর্থ লুণ্ঠন ও পাচার, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ভূরাজনৈতিক বাস্তবতায় সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। অপশাসনের বিরুদ্ধে গণআন্দোলন সৃষ্টির লক্ষ্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি বলেন, সংঘাত, সংঘর্ষ ও অনৈক্যের রাজনীতি দিয়ে বিশ্ব বাস্তবতা মোকাবেলা করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রম, কর্ম ও পেশার অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখা কঠিন হয়ে পড়বে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ