প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক আমাদের দায়িত্ব আইনের আলোকে সকল দলের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।










