করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ১৩ লাখ ৯১ হাজার ২৮০ জন।
সোমবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।
এতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫০০ জন। এছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৯৫৯ জন মানুষ। আর গত ২৪ ঘন্টায় (রোববার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২২ হাজার ২৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯৩ হাজার ৫৪৮ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৩০ জনকে।










