আমরা সিন্দাবাদের দৈত্যের চেয়ে নিষ্ঠুর এক দৈত্যকে কাঁধে নিয়ে চলছি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, আমরা সিন্দাবাদের দৈত্যের চেয়ে নিষ্ঠুর এক দৈত্যকে কাঁধে নিয়ে চলছি। না নিয়েও উপায় নেই। অনেক জোরে ঝাঁকি দিচ্ছি, কিন্তু পড়ছে না, যাচ্ছে না।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘ইলিয়াস আলীসহ সকল গুমের শিকার ব্যক্তিকে ফিরিয়ে দাও’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতাসীনরা একদিকে আপনাদের স্টিক দেখাবে, আরেক দিকে ক্যারট দেখাবে। ইংরেজিতে যেমন বলে স্টিক অ্যান্ড ক্যারট পলিসি-ঠিক এরকম চেষ্টা করবে। আপনাদের ধমক দেবে আবার ওইদিকে নির্বাচনের টোপ দেবে।










