spot_img
spot_img

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। একদিনেই আদায় হয়েছে দুই কোটি টাকার টোল।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার, টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি রোধে টাঙ্গাইল অংশে ১১টি এবং সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ