spot_img
spot_img

লেবানন থেকে আবারও ইস’রায়েলে রকেট হামলা চালানো হয়েছে

লেবানন থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক টুইটে তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

টুইটে বলা হয়, লেবানন হতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি। আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়।

বিপরীতে লেবাননের যে জায়গা থেকে রকেট ছোড়া হয়, সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, লেবাননের দিকে লক্ষ্য করে ইসরায়েল মোট ২২টি গোলা নিক্ষেপ করেছে।

এর আগে, গত ১৩ মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হয়।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ