spot_img
spot_img

শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষ: জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউইয়র্কের বাফেলো শহরে গত শনিবার উগ্রবাদী শ্বেতাঙ্গবাদী নাগরিকের গুলিতে যে ১০ ব্যক্তি নিহত হয়েছে তা নিতান্তই শ্বেতাঙ্গ আধিপত্যকামিতার ফসল। এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষের মতো।

মঙ্গলবার (১৭ মে) বাফেলো হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনের পর উপস্থিত জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, বাফেলোতে যা ঘটেছে তা সোজাসুজি বললে বলতে হবে সন্ত্রাসবাদ এবং দেশীয় সন্ত্রাসবাদ। জো বাইডেন তার বক্তৃতায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, মার্কিন গণমাধ্যম, ইন্টারনেট এবং মার্কিন রাজনীতির বর্ণবাদী নেতাদের নিন্দা করেন যারা এই হামলার পর বর্ণবাদী তত্ত্ব প্রচার করছে।

শনিবার পেইটন জেনড্রন নামে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ প্রায় ৩০০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে এসে নিই ইয়র্কের বাফেলো শহরের একটি সুপার মার্কেটে নির্বিচারে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১০ জনই কৃষ্ণাঙ্গ নাগরিক।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ