spot_img
spot_img

কানাডায় বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরআন অবমাননা

কানাডায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলাম ধর্মের মহা পবিত্র গ্রন্থ আল কুরআনের অবমাননা করা হয়েছে।

বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে কানাডার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দু’জন যুবককে দাওয়াহ’র উদ্দেশ্যে রাস্তার ধারে একটি টেবিল বসিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের টেবিলটিতে অন্যান্য লেখার পাশাপাশি বড় করে “ইসলামকে জানুন” লেখা ছিলো এবং তাতে কয়েকটি কুরআন শরীফ রাখা ছিলো।

এসময় মোটরসাইকেল থামিয়ে এক যুবক তাদের দিকে এগিয়ে আসে। আর বলতে থাকে যে, তোমরা কেনো মনে করো যে লোকজন তোমাদের জঘন্য নবীর কথা শুনতে চাইবে? একথা বলার পর যুবকটি আরো কিছু আপত্তিকর কথা শুনায় ওই দুই যুবককে আর হেনস্থা ও অপমানের উদ্দেশ্যে বলে তোমরা এবিষয়ে কী বলো, কী ভাবো? তখন দুই মুসলিম যুবকের মধ্যে একজন জবাবে বলে, আমরা এবিষয়ে কিছুই বলতে চাই না। আমাদের কিছু বলার নেই।

তখন যুবকটি ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় তার হাতে থাকা একটি পানীয়র পুরোটাই টেবিলে থাকা কুরআন শরীফের উপর ঢেলে দেয়। পানীয় শেষ হয়ে গেলে কাপটি সেখানেই কুরআন শরীফের উপর ফেলে দিয়ে চলে যায়।

উল্লেখ্য; পৃথিবী জুড়ে ইসলাম বিদ্বেষের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। প্রায়শই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশেষত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল, হিন্দুত্ববাদী ভারত ও ইউরোপে ইসলামের প্রতি বিদ্বেষ বশত মুসলিমদের উপর সন্ত্রাসী হামলা, পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননার ঘটনা ঘটে। যা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শান্তশিষ্ট মুসলিমদের অস্থির করে তুলে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ