spot_img
spot_img

দুই বছরে অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমার

মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে ক্ষমতা দখলের পর সামরিক জান্তা দুবছরে অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে। জাতিসংঘের বিশেষজ্ঞ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে জান্তাবাহিনীর ক্রমাগত নৃশংসতার প্রমাণ থাকার পরও তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা অব্যাহত রেখেছে। এসব অস্ত্রের মধ্যে প্রযুক্তি ও অস্ত্র নির্মাণে প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে।

বুধবার (১৭ মে) মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস দেশটির অস্ত্র কেনা সংক্রান্ত এ প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে দেখা গেছে, অধিকাংশ অস্ত্রই কেনা হয়েছে রাশিয়া, চীন ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানগুলো থেকে।

প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারে ব্যাপক নির্যাতন-নৃশংসতার প্রমাণ থাকার পরও দেশটিতে বিনা বাধায় ব্যাপকহারে অস্ত্র এবং অস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল প্রবেশ করেছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত জান্তা সরকার অন্তত ১২ হাজার ৫০০ বার বিভিন্ন ধরনের অস্ত্র এবং সংশ্লিষ্ট কাঁচামাল ক্রয়ের আদেশ দিয়েছে। এছাড়া মিয়ানমারের পরিচিত প্রায় সব অস্ত্র ব্যবসায়ীই জান্তা সরকারের হয়ে কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ