spot_img
spot_img

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামীকাল তিনি এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে সফরে যাবেন।

প্রতিনিধি দলে থাকছেন দলটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সোমবার (১৮ মে) এনসিপি জানিয়েছে, প্রতিনিধি দলটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত, আহত ও নিহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং চলমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে লালমনিরহাটস্থ বাংলাদেশ–ভারত সীমান্ত সফর করবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল ১০টায় হাতীবান্ধা পৌঁছানো, সকাল ১১টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের বাড়িতে পৌঁছানো, সকাল সাড়ে ১১টায় সীমান্ত শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, দুপুর ১২টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ