spot_img

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্সের বিরুদ্ধে মামলা

ফ্রান্সে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স এবং অন্য চার মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন কয়েকজন পরিবেশকর্মী।

বুধবার ( ১৬ জুন) প্যারিসের একটি আদালতে এ মামলা করেছেন তারা।

এ বিষয়ে দেশটির সাংসদ এবং পরিবেশকর্মী পিয়েরে লারোটুরো বলেন, আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কীভাবে জলবায়ুর অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছে। মন্ত্রীরা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না, কারণ তারা সরাসরি এর কোনো ফল ভোগ করছেন না।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কোনো শাস্তির জন্য এ মামলা করিনি। জলবায়ুবিষয়ক বিল পুনর্বিবেচনায় বাধ্য করতেই এ মামলার উদ্দেশ্য।

পরিবেশবিষয়ক মামলা সংশ্লিষ্ট সমাজকর্মী ডিওন বলেন, পরিবেশকে বাঁচাতে মামলাই হচ্ছে অহিংস কৌশল-যাতে দেরিতে হলেও কাজ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ