spot_img

খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির মারা গেছেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা কামরুল মনির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৮ জুন) ভোরে রাজশাহী নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এ তথ্য জানান রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

কামরুল মনির ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে থাকতেন। তাদের কোনো সন্তান নেই।

কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি। আইন পেশার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন কামরুল মনির। তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ