spot_img
spot_img

ভারতে নদীর পানিতে মিলছে করোনাভাইরাসের অস্তিত্ব

ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সবরমতীর পানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব।

শুক্রবার (১৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।

ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান আইআইটি নদী পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে এ ফলাফল পেয়েছে বলে জানায় ভারতের গণমাধ্যম। স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত বিপজ্জনক ভয় বলেই মনে করা হচ্ছে।

আইআইটি গান্ধিনগরের বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞগণ জানান, গতবছরের ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে নদীর পানি নমুনা নিয়ে আসা হত। সবরমতী নদীর মোট ৬৯৫টি নমুনা পরীক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তারা।

এদিকে আনন্দবাজার এবং ইন্ডিয়া টুডে জানায়, সবরমতি নদীই নয়, আহমাদাবাদের দু’টি বড় পুকুর কাঁকরিয়া ও চান্দোলার পানিতেও মিলেছে করোনাভাইরাস। কাঁকরিয়া পুকুরের ৫৪৯টি নমুনা ও চান্দোলার ৪০২টি নমুনা পরীক্ষা করানোর পর এই প্রমাণ মিলেছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ