করোনাভাইরাসের ভারতীয় প্রজাতি ডেল্টা গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করছে বলে জানিয়েছে (ডব্লিউএইচও)।
শুক্রবার (১৮ জুন) সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন অতি সংক্রামক এ ধরনটি নিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, সংক্রমণ ঘটানোর বাড়তি সক্ষমতার কারণে সারা বিশ্বেই ডেল্টা ধরনটি বেশ তাড়াতাড়ি আধিপত্য বিস্তার করে ফেলছে।
করোনাভাইরাস ক্রমাগত রূপ বদল করে চলছে। এরমধ্যে গতবছর ভারতে এর যে পরিবর্তিত একটি রূপ শনাক্ত হয়েছে, তা নাম দেওয়া হয়েছে ডেল্টা। এ ধরন (বি.১.৬১৭.২) অতি সংক্রামক হওয়ায় এর আগেই একে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড রোগী শনাক্ত ও মৃত্যুর জন্য এ ডেল্টা ধরনটিকেই দায়ী করা হচ্ছে।











