spot_img

বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরা বিএনপিকে ডাকে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরা বিএনপিকে ডাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার জন্য।

আজ রবিবার (১৮ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভালো নির্বাচন দিবে এ কথা জনগণ বিশ্বাস করে না। গোটা বাংলাদেশেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। গত ১৫ বছর ধরে দেশে মানুষের নামে অত্যাচার অভিচার চালাচ্ছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু সেটার সমালোচনা সহ্য করতে পারে না তারা। সরকার বার বার মানুষকে বোকা বানাতে পারবে না। জনগণ রাস্তায় নেমে গেছে। দেশের যে সংকট এটা শুধু বিএনপির নয়, এটি পুরো জাতির। এটা সমাধান করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ