spot_img
spot_img

ভারত কিংবা আমেরিকা নয়; আমরা জনগণের দিকে তাকিয়ে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত কিংবা আমেরিকা নয়, তারা (আওয়ামী লীগ) জনগণের দিকে তাকিয়ে আছেন। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। কোনো বিদেশি শক্তি নয়।

রোববার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি কি জানে তাদের দলের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছ এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভোটে আসবে না বলে অন্যরা আসবে না এ ধারণা ভুল।

তিনি বলেন, সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট কম নয়। বিএনপির মতো বড় দল ভোটে অংশ নেয়নি তবুও সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে এটাই প্রমাণ করে ভোটে মানুষের আগ্রহ আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগকে পরাজিত করেই বিএনপিকে প্রমাণ করতে হবে সুষ্ঠু নির্বাচন হয়েছে; এছাড়া কোনো পথ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ