spot_img
spot_img

ক্যান্সার, কিডনি ও হৃদরোগের মতো অসংক্রামক রোগ প্রতিনিয়ত বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) তথা অসংক্রামক রোগ প্রতিরোধে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, মহামারির পর সাম্প্রতিক সময়ে মানুষের মৃত্যু ও অসুস্থতার প্রধান কারণ হয়ে উঠছে এ ধরনের রোগগুলোই। এছাড়া দেশে শতকরা ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগের কারণে হয়। খাদ্যে ভেজাল, ব্যালেন্সড ফুড না খাওয়া ও তামাকজনিত কারণে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি ও অসংক্রামক রোগী বাড়ছে বলেও জানান তিনি।

রবিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এর রিসার্চ ডিসিমিনেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল, ব্যালেন্সড ফুড না খাওয়া ও তামাকজনিত কারণে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি অসংক্রামক রোগী বাড়ছে। দেশে পাঁচ থেকে দশটির বেশি সংক্রামক রোগ নেই। তবে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের মতো অসংক্রামক রোগ প্রতিনিয়ত বাড়ছে, যা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন অসংক্রামক রোগ বাড়ছে, তাই বর্তমানে লক্ষ্য হওয়া উচিত ক্যানসার, ডায়বেটিসের মতো জটিল রোগগুলোর ওপর গুরুত্ব দেওয়া।

তিনি বলেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে দেশের সব উপজেলার এনসিডি কর্ণার স্থাপন করা হচ্ছে। সংক্রমক রোগ যেগুলো আছে, সেগুলো নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। কলেরা, ডায়রিয়া এগুলো আগে অনেক বেশি ছিল, তবে তা এখন খুবই কম। আর এর সব থেকে বড় প্রমাণ হলো কোভিড নিয়ন্ত্রণ।

মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা খাতকে বিকেন্দ্রীকরণ করে আটটি বিভাগীয় শহরে হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে। বিভাগীয় শহরে বার্ন ইউনিট জরুরি হয়ে পড়েছে। দেশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে। আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ