spot_img
spot_img

ইরানের সঙ্গে এই চুক্তি আমেরিকার ব্যর্থতার দলিল: গালিবাফ

যুদ্ধ বন্ধে আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকে ওয়াশিংটনের জন্য একটি ‘ব্যর্থতার দলিল’ বলে অভিহিত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, ‘এই চুক্তি আমেরিকার ব্যর্থতার দলিল। জনগণ তা দেখবে এবং বিচার করবে।’

মঙ্গলবার (১৬ জুন) ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।

তিনি বলেন, শক্তিশালী অবস্থান থেকে আমেরিকার সঙ্গে আলোচনা করছেন তারা। তার মতে, রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

গালিবাফ বলেন, ‘বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’

গালিবাফ বলেন, ‘বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তাহলে তা কোনো সুফল বয়ে আনবে না।’

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ