spot_img
spot_img

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে নিহত ২

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ছোট ট্রাক উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন ও আহত চারজন। নিহত দু’জন ঘটনাস্থলেই মারা গেছেন।

রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি বলেন, খালি গ্যাস সিলিন্ডারবাহী তিন টনের একটি ছোট ট্রাক ঢাকার দিকে আসছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৪ নম্বর পিলারের সামনে এসে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ