spot_img
spot_imgspot_img

ইউরোপে ভয়াবহ রূপ নিচ্ছে দাবানল

পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও মরক্কোতে দাবদাহের ফলে সৃষ্ট দাবানল ভয়াবহ রূপ নিচ্ছে। সেসব দেশের দমকলকর্মীরা আগুন নেভাতে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছেন। তা ছাড়া, দক্ষিণ-পশ্চিম ইউরোপে তীব্র গরমে শত শত মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

পর্তুগালের আবহাওয়া ইনস্টিটিউট ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে, যা আগামী সপ্তাহের আগে নামার অবকাশ নেই।

পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত তীব্র গরমে ২৩৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে পর্তুগালে সক্রিয় দাবানল ২০ স্থান থেকে কমে ১১ স্থানে রয়েছে। তবে দেশটির সিভিল ডিফেন্সের প্রধান আন্দ্রে ফার্নান্দেস বলছেন, এখনো আগুনের ঝুঁকি অনেক বেশি। এই সপ্তাহে চরম সতর্কতার একটি সপ্তাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ