মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। একই সাথে মসজিদে এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে, অফিস সময় কমিয়ে আনার চিন্তাভাবনা হচ্ছে। প্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে, রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট। সরকারি-বেসরকারি সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










