জ্বালানি সংকট সামাল দিতে আগামীকাল (১৯ জুলাই) থেকে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া দেশের সব পেট্রল পাম্প সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে একদিন পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কীভাবে, কোন পদ্ধতিতে বন্ধ রাখা হবে, সেটা পরে জানানো হবে। বন্দর এলাকায় সপ্তাহে দুই দিন পেট্রল পাম্প বন্ধ রাখার বিষয়ে ভাবা হচ্ছে।










