spot_img

ওবায়দুল কাদেরকে স্যার বলা ঠিক হয়নি: সিইসি

মতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্যার বলা ঠিক হয়নি, কোথাও নিজের ছবি দেখলেই মনে হয় বাপ-দাদাসহ গালিগালাজ শুরু হবে, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে এসব অভিমত ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমাদের কমিশনারও কিন্তু কোনো মন্ত্রীকে রিসিভ করেন না। যেহেতু উনার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার আগেই পরিচয় ছিল। পূর্বপরিচিত থাকায় উনাকে আমি স্যার সম্বোধন করেছিলাম। এটার জন্যও আমাকে সমালোচনার শিকার হতে হয়েছে। যেহেতু এর আগে সবসময় স্যার বলেছি, তারই ধারাবাহিকতায় বলেছিলাম। তবে, দেখলাম এটাও বলা যাবে না।

তিনি আরও বলেন, আজ আমার ইউটিউব বন্ধ করে দিয়েছি। যখনই আমার ছবি দেখি, বুঝতে পারি যে বাপ-দাদাসহ গালিগালাজ শুরু হবে। তখন আর দেখি না। প্রতিনিয়তই এমনভাবে বলা হচ্ছে যে, কোমড় ভেঙে গেছে। আমরা কিন্তু মিডিয়াকে সাপোর্ট দিই, মিডিয়াকে বিশ্বাস করি। কুমিল্লা সিটি নির্বাচন মিডিয়ায় খবর ছাপা হলো আমরা নাকি এমপি বাহারকে বের করতে পারিনি। আমরা তখন বললাম আমরা বাহার সাহেবকে বিনীতভাবে অনুরোধ করেছি। এটা কোনো বেআইনি অনুরোধ হয়নি। উনি আমাদের অনুরোধ রক্ষা করতেও পারেন আবার নাও পারেন। কিন্তু উনাকে জোড় করে এলাকা থেকে বের করে দেওয়ার এখতিয়ার আমাদের আইনে নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ