spot_img

বিএনপি বিদেশী প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় : ওবায়দুল কাদের

জনগণের ভোটে নয়, বিদেশী প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে। শেখ হাসিনা নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ হোক, এটা চান না।
সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মত কমিশনকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিয়ে যাবে- জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ